সুস্থ থাকতে মেয়েদের যে টিপসগুলি মেনে চলা জরুরি - The News Lion

সুস্থ থাকতে মেয়েদের যে টিপসগুলি মেনে চলা জরুরি

 


দি নিউজ লায়নঃ  

১। যেহেতু মহিলাদের সারাদিনই কমবেশি ঘরে বাইরের সবকাজই করতে হয়। বিশেষ করে ওয়ার্কিং ওম্যান হলে তো কোনও কথায় নেই। তাইতো প্রতিদিনের খাবারে ডাল, সবুজ শাকসবজি এবং তাজা ফল, ডিম দুধ রাখা উচিত।


২। সময়ের খাবার সময়ে খান। যখন তখন চা পান না করে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন প্রোটিন, ভিটামিন, ফ্যাট, মিনারেল এবং ক্যালশিয়াম যুক্ত খাবার।  

৩। ফ্যাট, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্টসে ভরা থাকে বাদাম। তাই বাদাম খেলে আমাদের শরীরের যাবতীয় সব চাহিদা পূরণ হয়ে যায়। ওজন মেনটেন করতে এবং ডায়াবিটিস প্রতিরোধ করতে বাদাম খুব কাজে দেয়।


৪। সবসময় কাজ করা, সিঁড়ি দিয়ে নামা ওঠা করার ফলে হাঁটু ব্যথা বা হাড়ের ব্যথা যন্ত্রণা বাড়ে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে ক্যালশিয়াম যুক্ত খাবার খাওয়া উচিত। ভিটামিন ডি রয়েছে এমন খাদ্য ডায়েটে রাখা জরুরি।

আর এই নারী দিবসে শপথ করুন যে এবার থেকে রুটিন মেনে কাজকর্ম করবেন। নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.